রবিবার, ২৬ জুলাই ২০২৬
Logo

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এটিএম টিভি 24

এটিএম টিভি 24

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে

২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) | ১৮ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া গাঁজা জব্দ তালিকার মাধ্যমে আইনানুগভাবে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহাগ, পিতা: মৃত সফিকুল ইসলাম এবং মো. সুজন, পিতা: মৃত নুরু মিয়া। তাদের উভয়ের বাড়ি ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার গোয়াইলকান্দি এলাকায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন