ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরদাবাদ ইউনিয়নের দুই বিএনপি নেতা-দোয়া চেয়েছেন ইকবাল হোসেন

গণমাধ্যম
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরদাবাদ ইউনিয়নের দুই বিএনপি নেতা-দোয়া চেয়েছেন ইকবাল হোসেন
২২ জুলাই ২০২৬, ৪:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরদাবাদ ইউনিয়নের দুই বিএনপি নেতাকর্মী, দোয়া চেয়েছেন ইকবাল হোসেন

আলী আহাম্মেদ  বাঞ্ছারামপুর | ২২ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া গ্রামের কৃতি সন্তান ও ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন ইসলাম এবং ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাসুদুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে জেলখানা রোড হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে দুজনই চিকিৎসাধীন রয়েছেন। আহত ইকবাল হোসেন ইসলাম বাঞ্ছারামপুরসহ সকল শুভাকাঙ্ক্ষীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
তাদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফরদাবাদ ইউনিয়নসহ বাঞ্ছারামপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের চিকিৎসা চলছে এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমন প্রত্যাশা করেছেন পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

সর্বশেষ

আরো পড়ুন
৪ বছর পর চাকরিতে ফিরলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত কনস্টেবল-নাজমুল তারেক

৪ বছর পর চাকরিতে ফিরলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত কনস্টেবল-নাজমুল তারেক

অন্যান্য
নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

অপরাধ দুর্নীতি
কার্নিশে ঝুলে দেশজুড়ে আলোচিত সেই তরুণ-আমীর আলী, পাশে দাঁড়াল-বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন

কার্নিশে ঝুলে দেশজুড়ে আলোচিত সেই তরুণ-আমীর আলী, পাশে দাঁড়াল-বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন

অন্যান্য
সচিবালয়ে পরিবেশ-পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভা, টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগে গুরুত্ব

সচিবালয়ে পরিবেশ-পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভা, টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগে গুরুত্ব

গণমাধ্যম
ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে ৬৮ জনকে হত্যার অভিযোগ

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে ৬৮ জনকে হত্যার অভিযোগ

গণমাধ্যম
কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ; আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ; আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা

অপরাধ দুর্নীতি