ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গণমাধ্যম
ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
১৮ জুলাই ২০২৬, ৫:০৫ পিএম

ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন ও এসএসসি-২০২৭ পরীক্ষার্থীদের নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ

বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া
১৮ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাকক্ষে আয়োজিত এ সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের উন্নত ফলাফল নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি আলমগীর হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আবদুল কাইয়ূম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. বেলায়েত হোসেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সদস্য সোহেল রানা, মো. মোমেন মিয়া, মো. মোস্তফা, সহকারী শিক্ষক সুজ্জু মিয়া, আফজালুর রহমান, উজাচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান, আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রোমন হায়দার, আশাব উদ্দিন, হযরত আলী, সাদ্দাম হোসেন, হানিফ মিয়া, নাজিম উদ্দীন, মমিন ফকির, মো. সুমন মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। কমিটিতে আবদুল কাইয়ূম সভাপতি, মো. দেলোয়ার হোসেন অভিভাবক সদস্য, মো. সুজ্জু মিয়া শিক্ষক প্রতিনিধি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ওপর। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের নিবিড় তদারকির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি, নিয়মিত মূল্যায়ন, অভিভাবকদের সঙ্গে কার্যকর সমন্বয় এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন অ্যাডহক কমিটি সর্বাত্মক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে।

সর্বশেষ

আরো পড়ুন
৪ বছর পর চাকরিতে ফিরলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত কনস্টেবল-নাজমুল তারেক

৪ বছর পর চাকরিতে ফিরলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত কনস্টেবল-নাজমুল তারেক

অন্যান্য
নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

অপরাধ দুর্নীতি
কার্নিশে ঝুলে দেশজুড়ে আলোচিত সেই তরুণ-আমীর আলী, পাশে দাঁড়াল-বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন

কার্নিশে ঝুলে দেশজুড়ে আলোচিত সেই তরুণ-আমীর আলী, পাশে দাঁড়াল-বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন

অন্যান্য
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরদাবাদ ইউনিয়নের দুই বিএনপি নেতা-দোয়া চেয়েছেন ইকবাল হোসেন

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরদাবাদ ইউনিয়নের দুই বিএনপি নেতা-দোয়া চেয়েছেন ইকবাল হোসেন

গণমাধ্যম
সচিবালয়ে পরিবেশ-পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভা, টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগে গুরুত্ব

সচিবালয়ে পরিবেশ-পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভা, টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগে গুরুত্ব

গণমাধ্যম
ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে ৬৮ জনকে হত্যার অভিযোগ

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে ৬৮ জনকে হত্যার অভিযোগ

গণমাধ্যম