রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন মুছা হায়দার

গণমাধ্যম
রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন মুছা হায়দার
২০ জুলাই ২০২৬, ৬:৩১ পিএম

রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন মুছা হায়দার

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) ২০ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের ঐতিহ্যবাহী রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিতে মুছা হায়দার অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
তার এই মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর মুছা হায়দার বলেন, আমার প্রতি যে আস্থা রাখা হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এ বিষয়ে আকরাম হায়দার বলেন, মুছা কাকাকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করায় আমরা আনন্দিত। তাঁর সততা, নিষ্ঠা, অভিজ্ঞতা ও মেধার সমন্বয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে—এটাই আমাদের প্রত্যাশা।
এলাকাবাসীর প্রত্যাশা, নবগঠিত এডহক কমিটির সম্মিলিত উদ্যোগে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে যাবে।

সর্বশেষ

আরো পড়ুন
৪ বছর পর চাকরিতে ফিরলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত কনস্টেবল-নাজমুল তারেক

৪ বছর পর চাকরিতে ফিরলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত কনস্টেবল-নাজমুল তারেক

অন্যান্য
নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

অপরাধ দুর্নীতি
কার্নিশে ঝুলে দেশজুড়ে আলোচিত সেই তরুণ-আমীর আলী, পাশে দাঁড়াল-বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন

কার্নিশে ঝুলে দেশজুড়ে আলোচিত সেই তরুণ-আমীর আলী, পাশে দাঁড়াল-বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন

অন্যান্য
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরদাবাদ ইউনিয়নের দুই বিএনপি নেতা-দোয়া চেয়েছেন ইকবাল হোসেন

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরদাবাদ ইউনিয়নের দুই বিএনপি নেতা-দোয়া চেয়েছেন ইকবাল হোসেন

গণমাধ্যম
সচিবালয়ে পরিবেশ-পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভা, টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগে গুরুত্ব

সচিবালয়ে পরিবেশ-পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভা, টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগে গুরুত্ব

গণমাধ্যম
ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে ৬৮ জনকে হত্যার অভিযোগ

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে ৬৮ জনকে হত্যার অভিযোগ

গণমাধ্যম