কার্নিশে ঝুলে দেশজুড়ে আলোচিত সেই তরুণ-আমীর আলী, পাশে দাঁড়াল-বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন

অন্যান্য
কার্নিশে ঝুলে দেশজুড়ে আলোচিত সেই তরুণ-আমীর আলী, পাশে দাঁড়াল-বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন
২৩ জুলাই ২০২৬, ১২:০৭ এএম

কার্নিশে ঝুলে দেশজুড়ে আলোচিত সেই তরুণ আমীর আলী, পাশে দাঁড়াল বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন

আলী আহাম্মেদ  বাঞ্ছারামপুর | ২২ জুলাই ২০২৬

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর বনশ্রী-মেরাদিয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা যে তরুণের ভিডিও দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল, সেই তরুণ আমীর আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর সরকারি গুচ্ছগ্রামে। সম্প্রতি তার পরিবারের খোঁজ নিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, জুলাই আন্দোলনের সময় জীবন বাঁচাতে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ আঁকড়ে ঝুলে ছিলেন আমীর আলী। এ সময় তার ওপর একাধিক রাউন্ড গুলি চালানো হলে ছয়টি গুলি তার দুই পায়ে বিদ্ধ হয়। উরু, হাঁটু ও গোড়ালিতে গুরুতর আঘাত পেলেও তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচিত হয়।
সম্প্রতি স্থানীয় সাংবাদিকের মাধ্যমে আমীর আলীর পরিবারের মানবেতর জীবনযাপনের বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের বাড়ি পরিদর্শন করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনে দেখা যায়, গুলিবিদ্ধ দুই পা অনেকটাই সুস্থ হলেও জীবিকার তাগিদে আমীর আলী বর্তমানে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছেন। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক।
আমীর আলী জানান, তাদের গুচ্ছগ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিছুদিন আগে মাদক কারবারিদের হামলার শিকার হন তিনি, তার বাবা ও ভাই। হামলায় তার বাবার একটি হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।
বিষয়টি জানার পর সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে (ওসি) অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পরিবারটির দুরবস্থা বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুই বস্তা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের জরাজীর্ণ বসতঘর পরিদর্শন করে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন একটি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, মৃত্যুকে উপেক্ষা করে বেঁচে ফেরা আমীর আলীর সংগ্রাম এখনও শেষ হয়নি। একদিকে জীবিকার লড়াই, অন্যদিকে দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন তিনি। প্রশাসনের এই সহায়তা তার পরিবারকে নতুন করে আশার আলো দেখাবে বলে তারা আশা প্রকাশ করেন।

সর্বশেষ

আরো পড়ুন
৪ বছর পর চাকরিতে ফিরলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত কনস্টেবল-নাজমুল তারেক

৪ বছর পর চাকরিতে ফিরলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত কনস্টেবল-নাজমুল তারেক

অন্যান্য
নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

অপরাধ দুর্নীতি
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরদাবাদ ইউনিয়নের দুই বিএনপি নেতা-দোয়া চেয়েছেন ইকবাল হোসেন

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফরদাবাদ ইউনিয়নের দুই বিএনপি নেতা-দোয়া চেয়েছেন ইকবাল হোসেন

গণমাধ্যম
সচিবালয়ে পরিবেশ-পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভা, টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগে গুরুত্ব

সচিবালয়ে পরিবেশ-পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভা, টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগে গুরুত্ব

গণমাধ্যম
ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে ৬৮ জনকে হত্যার অভিযোগ

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে ৬৮ জনকে হত্যার অভিযোগ

গণমাধ্যম
কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ; আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ; আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা

অপরাধ দুর্নীতি